নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

চেয়াম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারের লিখিত অভিযোগ

ভিজিএফ কার্ডের চাল। ছবি : কালবেলা
ভিজিএফ কার্ডের চাল। ছবি : কালবেলা

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইউনিয়নের তিন নারী সদস্য (মেম্বার) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) লিখিত অভিযোগটি দাখিল করেন বীরগাঁও ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেমা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দরিদ্র, ভূমিহীন, দিনমজুর ও অসহায় পরিবারের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু বীরগাঁও ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, চেয়ারম্যান আনোয়ার হোসেন তার পছন্দের লোকজনের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করছেন।

এতে সংশ্লিষ্ট নারী সদস্যরা নিজ নিজ এলাকার ভোটারদের কাছে নাজেহাল হতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী তিন নারী সদস্য বলেন, চেয়ারম্যান শুরু থেকেই ভিজিএফ কার্ড বিতরণের ক্ষেত্রে স্বেচ্ছাচারী আচরণ করে আসছেন। আমাদের কাউকে কোনো তথ্য না দিয়ে তিনি তার পছন্দের লোকজনের মধ্যে কার্ড বিতরণ করছেন। তাই বাধ্য হয়ে আমরা ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, প্রথমে আমাদের জানানো হয়েছিল প্রায় দুই হাজার ভিজিএফ কার্ড পাওয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত হাতে এসেছে মাত্র ২০৮টি কার্ড। এতে প্রতি ওয়ার্ডের পুরুষ মেম্বারদের চাহিদা অনুযায়ী কার্ড দেওয়া সম্ভব হয়নি, সেখানে মহিলা মেম্বারদের দেওয়ার সুযোগ কোথায়? তাছাড়া রাজনৈতিক তদবিরেও কিছু কার্ড দিতে হয়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রোববার (১৫ মার্চ) চেয়ারম্যানকে তার কার্যালয়ে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X