পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন এমপির ভাতিজা

সিসিটিভি থেকে নেওয়া। ছবি : কালবেলা
সিসিটিভি থেকে নেওয়া। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় মধ্যরাতে একটি অটো রাইস মিলে অতর্কিত হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা মামুন মণ্ডলের বিরুদ্ধে। অভিযুক্ত মামুন মণ্ডল পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা।

শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা বিশ্বাস অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মন্ডল ও তার সহযোগী সেলিমের নেতৃত্বে ১১টি মোটরসাইকেলযোগে প্রায় ২০-২৫ জন যুবক জোরপূর্বক বড়ইচারা বিশ্বাস অটো রাইস মিলে প্রবেশ করে চাঁদা দাবি করেন। এসময় মিলের স্বত্বাধিকারী জিল্লুর রহমান বিশ্বাস গভীর রাতে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তাদের পরদিন সকালে আসতে বলেন। এসময় মামুন মন্ডল ও তার সহযোগীরা মিল মালিক জিল্লুর বিশ্বাসের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং বাক বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে মিল মালিক জিল্লুর রহমান বিশ্বাসকে জোরপূর্বক মিলের প্রধান ফটকে এনে বেধড়ক মারধর করেন। এতে জিল্লুর বিশ্বাস মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মামুন মন্ডল বলেন, মিলের ছাই এলাকার পরিবেশ দূষণ করছিল। সাধারণ মানুষের চরম ভোগান্তি হওয়ায় বিষয়টি নিয়ে আমরা জিল্লুর বিশ্বাসের সাথে কথা বলতে গিয়েছিলাম। জিল্লুর বিশ্বাস আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে মিল থেকে বেরিয়ে যেতে বলেন।বাগ্‌বিতণ্ডার একপর্যায়ের একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, হামলা ও মারধরের বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে রূপকথার স্বপ্ন দেখছে আফ্রিকার ৬ লাখ জনসংখ্যার দেশটি

জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

ফাইট ডিরেক্টরকে নিয়ে নির্বাচন মাঠে মুক্তি

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক

উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর 

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স, হতাশ করবে ব্রাজিল

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

১০

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

১১

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

১২

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

১৩

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

১৪

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

১৭

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

১৯

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

২০
X