সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হলেন মাহফুজুর রহমান

রাজশাহী সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি : কালবেলা
রাজশাহী সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি : কালবেলা

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার সিটি করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১) অনুযায়ী রাজশাহীসহ দেশের ৫টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পরে আদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হলেন মাহফুজুর রহমান রিটন।

মাহফুজুর রহমান রিটন দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদলের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরে মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাহফুজুর রহমান রিটন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, মাহফুজুর রহমান রিটনকে সুখী, সমৃদ্ধি ও শান্তির নগরী রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে রাজশাহী মহানগরকে সুন্দর ও সমৃদ্ধিশালী হিসেবে গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রাজশাহী সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, যে কয়েকদিন আমি এই চেয়ারের দায়িত্ব পালন করবো, কোনো দাগ লাগতে দেবো না। রাজশাহী নগরবাসী যে ধরনের নাগরিক সেবা চায় তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব। রাজশাহীর উন্নয়নে যা করতে হয় তা করব ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X