কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:৫৮ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

টিসিবির পণ্য না পেয়ে আর্তনাদ করা সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

তারেক রহমান
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৃদ্ধা সুকমন বেওয়ার হাতে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দিচ্ছেন ছাত্রদল নেতারা | ছবি : কালবেলা

টিসিবির লাইনে দীর্ঘ পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়া। এবার তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কাছে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) নাটোর সদর উপজেলার হাপানিয়া গ্রামে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সম্প্রতি টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয় সুকমন বেওয়াকে। বার্ধক্যের ভার আর প্রাপ্তির নিরাশায় তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি অবিলম্বে ওই বৃদ্ধাকে সহায়তার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একদল নেতাকর্মী শনিবার সুকমন বেওয়ার বাড়িতে উপস্থিত হন। উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় এক মাসের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও বিশেষ ঈদ উপহার। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত এই সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুকমন বেওয়া।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই সামান্য উপহার পৌঁছে দিয়েছি। সাধারণ মানুষের প্রতিটি দুঃখ-কষ্টে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।

স্থানীয়রা মনে করছেন, এই পদক্ষেপ কেবল একজন মানুষের কান্না থামায়নি, বরং সাধারণ মানুষের প্রতি নেতৃত্বের সংবেদনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X