টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০) ও একই গ্রামের হায়দার মোল্লার ছেলে সাজিদুল মোল্লা (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে সিঙ্গিপাড়া এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজিদুল মোল্লা নিহত হন।

দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা অপর দুই বন্ধু বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আব্দুল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী কালবেলাকে বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। আহত বাঁধন মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১০

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১১

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৯

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

২০
X