কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে যে ৫টি বিষয় ভাবা জরুরি

মডেল: ফাহিম ফয়সাল ও নুরী | কালবেলা
মডেল: ফাহিম ফয়সাল ও নুরী | কালবেলা

বিপদে বন্ধুর পাশে দাঁড়ানো বা প্রিয়জনকে আর্থিক সহায়তা করা নিঃসন্দেহে একটি বড় মানবিক গুণ। তবে অনেক সময় এই উদারতাই আপনার জন্য মানসিক চাপ বা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আবেগের বশবর্তী হয়ে টাকা ধার দেওয়ার আগে কিছু বাস্তবসম্মত বিষয় নিয়ে ভাবা প্রয়োজন।

আপনার কষ্টার্জিত অর্থ এবং বন্ধুত্ব উভয়ই সুরক্ষিত রাখতে নিচের ৫টি বিষয় খেয়াল রাখুন:

১. আপনার উদারতা যেন দুর্বলতা না হয়

আপনি দয়ালু বা পরোপকারী হতেই পারেন, কিন্তু মনে রাখবেন আপনার এই স্বভাবের সুযোগ নিয়ে অসাধু ব্যক্তিরা আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বড় অংকের লেনদেনের ক্ষেত্রে অভিজ্ঞ বা বিশ্বস্ত কারো সঙ্গে পরামর্শ করা জরুরি, যা আপনাকে সম্ভাব্য প্রতারণা থেকে রক্ষা করতে পারে।

২. ঋণের প্রকৃত কারণ জানুন

টাকা ধার দেওয়ার আগে যাচাই করুন কেন তার এই অর্থের প্রয়োজন। জীবনযুদ্ধের কোনো আকস্মিক সংকটে (যেমন অসুস্থতা) পাশে দাঁড়ানো প্রশংসনীয়। তবে কেউ যদি বিলাসিতা, জুয়া বা নিয়মিত আর্থিক অদূরদর্শিতার কারণে টাকা চায়, তবে তাকে সাহায্য করার আগে অবশ্যই পুনরায় ভাবুন।

৩. সম্পর্কের ওপর প্রভাব ও ‘গিল্ট ট্র্যাপ’

নিকটজনকে ‘না’ বলা কঠিন কাজ। কিন্তু মনে রাখবেন, আপনার উপার্জিত অর্থ আপনি কোথায় ব্যয় করবেন তা একান্তই আপনার সিদ্ধান্ত। কাউকে টাকা না দেওয়ার কারণে যদি সে আপনাকে ‘কিপটে’ বলে বা আপনাকে অপরাধবোধে ভোগানোর চেষ্টা করে, তবে বুঝে নেবেন এমন মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা নেই বললেই চলে।

৪. বন্ধুত্বপূর্ণ ঋণ চুক্তি বা লিখিত নথি

শুধুমাত্র বিশ্বাসের ওপর ভিত্তি করে বড় অংকের টাকা লেনদেন করা বুদ্ধিমানের কাজ নয়। বরং একটি ‘ফ্রেন্ডলি লোন অ্যাগ্রিমেন্ট’ বা বন্ধুত্বপূর্ণ ঋণ চুক্তি তৈরি করা উচিত, যা দেশের প্রচলিত আইনে স্বীকৃত। এই চুক্তিতে উভয়ের পরিচয়, ঋণের পরিমাণ, পরিশোধের সময়সূচী এবং প্রয়োজনে সাক্ষী বা জামানতের বিষয়টি উল্লেখ থাকতে হবে। কেউ যদি চুক্তিতে সই করতে অনীহা দেখায়, তবে সেটি বড় ধরনের সতর্কবার্তা বা ‘রেড ফ্ল্যাগ’।

৫. ঋণ পুনরুদ্ধারের প্রস্তুতি

মানুষের বিশ্বাস ভঙ্গ হতে সময় লাগে না। যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে গড়িমসি করে বা বিশ্বাসঘাতকতা করে, তবে আপনার আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকা জরুরি। ডিমান্ড লেটার পাঠানো থেকে শুরু করে আদালতের মাধ্যমে পাওনা আদায়ের প্রক্রিয়া শুরু করতে পারেন। এজন্য ব্যাংকিং ট্রানজ্যাকশন স্লিপ বা অন্যান্য নথিপত্র সবসময় সংরক্ষণ করুন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা মৃত্যু হলে করণীয়

যদি ঋণগ্রহীতা ঋণ পরিশোধের আগেই মারা যান, তবে সেই ঋণ কিন্তু বাতিল হয়ে যায় না । মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ বা এস্টেট থেকে তার উত্তরাধিকারীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আগে আপনার ঋণ পরিশোধ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদি তার কোনো অছিয়তনামা থাকে, তবে এই প্রক্রিয়া আরও সহজ হয়।

শেষকথা

কাউকে টাকা ধার দেবেন কি দেবেন না, তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এবং আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে। তবে যদি ধার দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে আবেগ এবং যুক্তির সমন্বয় করুন। সঠিক নথিপত্র এবং প্রয়োজনে আইনি পরামর্শ আপনার সঞ্চয় এবং সম্পর্ক; দুটোই দীর্ঘস্থায়ী করতে পারে।

ফ্রি মালয়েশিয়া টুডে অবলম্বনে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

১০

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

১২

প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৩

খুলনায় হাসপাতালে আগুন : বেজমেন্টে ছিল বিপুল সিলিন্ডার ও ডিজেল

১৪

আমি ক্ষমতায় থাকতে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না : নেতানিয়াহু 

১৫

শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব’

১৬

বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে যে ৫টি বিষয় ভাবা জরুরি

১৭

প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ

১৮

১৭ বছর পর মোহামেডানের শিরোপা পুনরুদ্ধার

১৯

শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট

২০
X