দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নানা-নানির কবর জিয়ারত করবেন তিনি।

সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনখনন শুরু হবে।

এদিন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল সাড়ে ১০টায় পৌঁছাবেন। সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা-নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

জানা গেছে, সফরকালে তিনি দিনাজপুর সদর উপজেলার উপশহর ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গোরস্তানে শায়িত তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার, খালা খুরশীদ জাহান হক (চকলেট আপা) এবং অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, মূলত এটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী সফর। এর বাইরে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সময় ও সুযোগ হলে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, দিনাজপুরবাসী আশা করছে প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে জেলায় গ্যাস সংযোগ, ফলমূল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, রাস্তাঘাট উন্নয়নসহ স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ বিভিন্ন স্থাপনার সংস্কার ও নির্মাণ কার্যক্রমের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, কবর জিয়ারত উপলক্ষে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সীমানাপ্রাচীর ও প্রধান ফটক সংস্কার, কবর ধোয়ামোছা ও রং করার কাজ চলছে।

ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও গোরস্তান পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X