নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেপ্তার ২২

সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি : কালবেলা
সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং ধর্ষণ, চুরি ও অন্যান্য মামলার ৯ আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জাবেদ আলী ওরফে জয়দেব (৫৫), আব্দুল আহাদ (৩৮), কামরুন্নাহার ওরফে বানু (৪৫), সাকিব হোসেন খান (২৫), তাওহীদুল ইসলাম (২৪), ইয়ার হোসেন (৪০), আবু সিদ্দিক (৫৫), শাকিল মিয়া (২৫), ওসমান গনি (২৪), সাগর (১৯), হানিফ (৩৫), জাকির (৪২), রোকেয়া বেগম (৪৫), জাহিদ (২০), কাউছার (২০), ইছাহাক মিয়া (৩২), হুমায়ূন কবির (৩৫), রাকিব মিয়া (২৮), মিলন সরদার (৩৩), আবির (২১), রিফাত (২৩) এবং রুহুল আমিন ওরফে নুরুল আমিন রুহল (৫০)।

পুলিশ জানায়, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২২২ পুরিয়া হেরোইন এবং ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধর্ষণ ও চুরির মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X