চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

গ্রেপ্তার মো. আতিকুর রহমান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. আতিকুর রহমান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে গোপন বৈঠক করতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। শনিবার (৬ জুন) ভোরে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. আতিকুর রহমান (৪৮) নিষিদ্ধ ছাত্রলীগের নোয়াখালী পৌর শাখার সাবেক সভাপতি।

পুলিশ জানায়, গ্রেপ্তার আতিকুর রহমান নোয়াখালী জেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং রাজনৈতিক কারণে নিয়মিত চট্টগ্রাম শহরে আসা যাওয়া করতো। এর মধ্যে গত বৃহস্পতিবার নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজনের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেন।

নগরীর খুলশী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার অফিসার ওসি আরিফুর রহমান জানান, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, শনিবার (৬ জুন) পৃথক অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১১

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১২

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৩

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৪

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৫

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৭

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৮

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X