মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, কথিত সাংবাদিক গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুর রউফ। ছবি : কালবেলা
গ্রেপ্তার আব্দুর রউফ। ছবি : কালবেলা

মেহেরপুরে স্বাস্থ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি অফিসে চাঁদা দাবির অভিযোগে আব্দুর রউফ নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে এ ঘটনা ঘটে।

কথিত সাংবাদিক আব্দুর রউফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বর্তমান মন্ত্রী পরিষদ গঠনের পর থেকে তিনি নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদা দাবি করে আসছিলেন।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ফেসবুকে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সাথে কয়েকটি সেলফি শেয়ার করেন আব্দুর রউফ। এরপর থেকে সেই ছবি দেখিয়ে প্রভাব ও ক্ষমতা জাহির করতে শুরু করেন। রমজান মাসের শুরু থেকে অফিসের প্রধান সহকারী মোশারফ হোসেন ও পরিসংখ্যানবিদ আকরাম হোসেনের কাছে মুঠোফোনে কল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নানা ধরনের হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন রউফ।

রোববার সকালে সরাসরি অফিসে এসে আবারও চাঁদা দাবি করলে অফিসের কর্মচারীরা তাকে আটক করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আকরাম হোসেন বলেন, রমজানের শুরু থেকেই আব্দুর রউফ নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় ও সাংবাদিক পরিচয় দিয়ে ফোন ও হোয়াটসঅ্যাপে বারবার হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। রোববার সকালে অফিসে এসে একই দাবি করলে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রউফ চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে একাধিকবার আলোচনায় এসেছেন। গত বছর গাংনী উপজেলায় চাঁদা আদায়ের চেষ্টাকালে তিনি গণধোলাইয়ের শিকার হন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে কয়েক মাস কারাগারেও ছিলেন তিনি। ২০২৪ সালের ২৮ এপ্রিল সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলের চেষ্টা করলে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে একাধিকবার দণ্ডের মুখে পড়েন আব্দুর রউফ।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমার অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন আব্দুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে সরকারি কাজে বাধা দানের কারণে পদক্ষেপ নেওয়ার জন্য আমি লিখিতভাবে আবেদন করবো।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) শিমুল দাস বলেন, চাঁদাবাজির চেষ্টার অভিযোগে আব্দুর রউফ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X