হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৫:২৮ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ এএম
অনলাইন সংস্করণ

মুরগি ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

ফারহান শাকিল। ছবি :কালবেলা
ফারহান শাকিল। ছবি :কালবেলা

হবিগঞ্জের চুনারুঘাটে মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিলকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

রোববার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেডের গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় গাজিপুর কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল ফারহানের নেতৃত্বে কয়েকজন অংশ নেয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ছাত্রদলের দৃষ্টিগোচর হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে হবিগঞ্জ জেলা ছাত্রদল তাকে বহিষ্কার করে৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X