হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নিজ ঘরে মিলল নারীর হাত-পা বাঁধা মরদেহ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে এক নারীর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ওই নারীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর নাম ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নিজ ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশ্য বা পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১০

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১১

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১২

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৩

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৪

গন্তব্য

১৫

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৬

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৭

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৮

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৯

আইনজীবী বারে হামলা

২০
X