গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মেহেরপুরের গাংনী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মাইলমারি সরদারপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো, মাইলমারি সরদারপাড়ার ভ্যানচালক আকাশের ছেলে ইউসুফ (৪) এবং একই এলাকার আব্বাস আলীর ছেলে আদিব (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আদিব ও ইউসুফ একসঙ্গে বাড়ির পাশে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের ধারে চলে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহাম্মেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, বাড়ির পাশেই অরক্ষিত পুকুর থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। তারা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X