নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীরা অপকর্মের সঙ্গে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : খোকন

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ব্যবসায়ীদের সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে ব্যবসা করতে পারে এবং কোনো ধরনের চাঁদা, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি না করতে পারে সে জন্য আপনাদের পাশে বিএনপি রয়েছে।

তিনি বলেন, চাঁদাবাজদের ব্যাপারে আপনারা আমাদের তথ্য দেবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি দলের কোনো নেতাকর্মীও যদি এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে দ্বিগুণ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নরসিংদী ক্লাবে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ নির্বাচনের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সবগুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। প্রমাণ করতে চাই, জনগণের কল্যাণে এ সরকার কাজ করছে। এটা জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে এ সরকারের দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে।

তিনি আরও বলেন, কথিত ফ্যাসিস্ট সরকার একটি অনির্বাচিত সরকার ছিল, জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, দিনের ভোট রাতে করে গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। যার কারণে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতাও ছিল না। তারা লুটপাট, দুর্নীতি, অন্যায় অত্যাচার, নিপীড়ন-নির্যাতন, গুম-খুন, হামলা-মামলায় জড়িত ছিল।

সংসদ সদস্য বলেন, কথিত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে না শুধু, একদম খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। ধ্বংসস্তূপ থেকেই আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার ও আমাদের নেতা তারেক রহমান দেশকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।

নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টুর (সিআইপি) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. আব্দুলাহ আল-ফারুকসহ বিএনপির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X