সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় স্বস্তিতে যাত্রীরা, বাড়তি ভাড়া নিয়ে অসন্তোষ

ঈদযাত্রায় বাড়ি ফেরা। সাভার থেকে তোলা। ছবি : কালবেলা
ঈদযাত্রায় বাড়ি ফেরা। সাভার থেকে তোলা। ছবি : কালবেলা

ঈদকে সামনে রেখে সাভারের বিভিন্ন সড়কে গণপরিবহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বিগত বছরের মতো তীব্র যানজট বা দীর্ঘ ভোগান্তি এবার চোখে পড়েনি। নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছাতে পারছেন ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কে এরকম চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাসস্ট্যান্ড, বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জামগড়া, জিরাবো ও আশুলিয়া এলাকায় যানবাহনের চাপ থাকলেও কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি। তবে বাস কাউন্টারগুলো থেকে যাত্রী ওঠা নামার কারণে সাময়িকভাবে ধীরগতি লক্ষ্য করা গেছে। এছাড়াও সড়কে অটোরিকশা চলাচলের কারণে বরাবরের মতোই কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে চালকদের।

যাত্রীরা বলছেন, গত বছরের তুলনায় এবারের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। সড়কে পর্যাপ্ত যানবাহন থাকায় অপেক্ষা কমেছে। তবে স্বস্তির মধ্যেও বাড়তি ভাড়া নিয়ে রয়েছে তীব্র অসন্তোষ।

পাটুরিয়াগামী যাত্রী হোসেন আলী বলেন, গাড়ি পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু ভাড়া ৩০-৪০ টাকা বেশি নিচ্ছে। শ্যামলী থেকে সাভারগামী যাত্রী আল মামুন বলেন, পুরো পথে কোথাও বড় ধরনের যানজটে পড়তে হয়নি, যা সত্যিই স্বস্তিদায়ক।

তবে বাড়তি ভাড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গোল্ডেন পরিবহনের যাত্রী ফারুক হোসেন বলেন, ৫০০ টাকার ভাড়া ৯০০ টাকা নেওয়া হচ্ছে। এটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর।

বরিশালগামী যাত্রী রুবাইয়াত ইসলাম বলেন, প্রতি বছর একই অবস্থা। ভাড়া বাড়ে, কিন্তু নিয়ন্ত্রণের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।

অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, সড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে কোথাও যানজট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। সার্বিকভাবে বলা যায়, এবারের ঈদযাত্রায় সাভারের সড়কে চাপ থাকলেও যাত্রীদের যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক,তবে বাড়তি ভাড়া যেন সেই স্বস্তিতে কিছুটা ভাটা ফেলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X