সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অপপ্রচারের অভিযোগে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে আবিদুর রহমান পাষাণসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে আবিদুর রহমান পাষাণসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ঢাকার আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আবিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজি চলছিল। গত স্বৈরাচারী সরকারের সময় থেকে প্রায় ১৭ বছর ধরে এখানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্দেশনায় বাইপাইল এলাকাকে ফুটপাতমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

আবিদুরের দাবি, বর্তমানে বাইপাইল এলাকায় পরিবহন থেকে কোনো ধরনের চাঁদা নেওয়া হচ্ছে না। বিষয়টি যাচাই করতে তিনি সাংবাদিক ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করব, আপনারা যাচাই করে দেখুন, আসলে কারা পরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িত। শ্রমিক দলের কোনো সদস্য যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে সে তথ্য জানাতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আশুলিয়া থানা শ্রমিক দলের বিভিন্ন নেতাকর্মী এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

সীমান্তবর্তী ১১ জেলার বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১২

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৩

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৪

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৭

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৮

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৯

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

২০
X