গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। ছবি : সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে চারটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয় এবং পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাওজোড় এলাকার ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামক চারতলা পোশাক কারখানার নিচতলা ও চতুর্থ তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে যোগ দিচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবি, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X