নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্র দেখার স্বপ্ন শেষ, ফিরলেন লাশ হয়ে

মরদেহ নিয়ে যাচ্ছেন স্বজনরা। ছবি : কালবেলা
মরদেহ নিয়ে যাচ্ছেন স্বজনরা। ছবি : কালবেলা

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সিংলাবো এলাকার ইয়ামিন এবং আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাস। ইয়ামিন স্থানীয় গাউসিয়া মার্কেটে স্টার টেইলার্সের মালিক ছিলেন। অপরদিকে উজ্জ্বল বিশ্বাস একটি জুতা কারখানায় কর্মরত ছিলেন এবং সিংলাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতদের স্বজনরা জানান, ঈদের রাতে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে ভোরের দিকে ফেনীতে দুর্ঘটনা দুজন নিহত হয়েছেন।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম কালবেলাকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস-অ্যাম্বুলেন্স কথাকাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাবজেল হোসেন জানান, ঘটনাস্থল ফেনী হওয়ায় পরিবারের পক্ষ থেকে চাইলে সংশ্লিষ্ট থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X