ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা
পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

রোববার (২২ মার্চ) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​ নিহতরা হলেন- উপজেলার ছয়সূতী ইউনিয়নের দরিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবির হোসেন (১৮) ও একই ইউনিয়নের দরিয়াকান্দি উত্তরপাড়া গ্রামের ছাব্বির হোসেন ভূঁইয়ার ছেলে বিজয় (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জাবির, বিজয় ও তাদের এক বন্ধু মোটরসাইকেলে করে ছয়সূতী থেকে কুলিয়ারচরের দিকে যাচ্ছিলেন। কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাবির ও বিজয় মারা যান।

ভৈরব হাইওয়ে থানার (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ঘাতক পিকআপভ্যানটি আটক করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X