কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এমপিকে গালিগালাজ করা যুবক আটক

কেশবপুর থানা। ছবি : সংগৃহীত
কেশবপুর থানা। ছবি : সংগৃহীত

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে গালিগালাজ করা এক যুবককে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম নাঈম হোসেন (৩৫)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চাদ শরীফের ছেলে।

সোমবার (২৩ মার্চ) রাতে শহরের টাইগার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুর শহরের ত্রিমোহিনী সড়কের প্রাণিসম্পদ অফিসের পাশে গাড়ি রেখে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী ওষুধ কিনছিলেন। ওষুধ কিনে তার গাড়ির পাশে আসামাত্র সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসা নাঈম হোসেন নামের ওই যুবক মদ্যপ অবস্থায় সংসদ সদস্যকে গালিগালাজ শুরু করেন।

এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনা জানাজানির পর সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তার অনুসারীরা শহরের টাইগার মোড় এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার গাড়ি তাল্লশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তার গাড়িটি জব্দ করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X