বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে একদিনে নারী ও শিশুসহ ৬ লাশ উদ্ধার

বরিশালের মানচিত্র। ছবি: কালবেলা গ্রাফিক্স
বরিশালের মানচিত্র। ছবি: কালবেলা গ্রাফিক্স

বরিশাল নগরীসহ জেলার তিনটি উপজেলায় পৃথক ঘটনায় নারী ও দুই শিশুসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে শিশুসহ তিনজনের পানিতে ডুবে এবং তিন নারী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বরিশাল নগরীর কেডিসি এলাকাধীন কীর্তনখোল নদী থেকে শিশির (৩৪) নামের যুবকের লাশ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। নিহত শিশির গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, এমভি আতাউল্লাহ নামের একটি বাল্কহেড সপ্তাহখানেক আগে ঢাকা থেকে কয়লা নিয়ে বরিশাল নগরীর ধানগবেষনা এলাকায় আসে। সবাই ঈদেরছুটিতে বাড়িতে চলে যায়।

এজন্য মালিকপক্ষের লোক শিশিরসহ দু’জন কীর্তনখোলা নদীতে নোঙর করা বাল্কহেড ও কয়লা পাহারা দেয়ার দায়িত্বে থাকেন। পরবর্তীতে ২২ মার্চ বিকেল ৩টার দিকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশির।

এই ঘটনার পরদিন বাল্কহেডের মাস্টার শিমুল মোল্লা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কেডিসি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। লাশ ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ধানগবেষনা এলাকায় নোঙর করা বাল্কহেডে এক নারী নিয়ে আসেন বাল্কহেডের মাস্টার। বিষয়টি সন্দেহ করে তাদের ধরতে সেখানে যায় স্থানীয় কয়েকজন। তাদের সাথে ছিলেন শিশির। এসময় এক বাল্কহেড থেকে অন্য বাল্কহেডে যাওয়ার সময় কীর্তনখোলা নদীতে পড়ে তলিয়ে যায় শিশির।

অন্যদিকে বরিশালের গৌরনদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, সোমবার রাতে মাইনুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়েছে বিলকিস।

নিহতের চাচাতো ভাই রাব্বি হাসান সহ পরিবারের একাধিক সদস্যরা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবৎ বিলকিসের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছিলো স্বামী মাইনুল গাজী। সর্বশেষ সোমবার রাতে বিলকিসকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে নিহতের শ্বশুর আলতাফ গাজী জানিয়েছেন, রাতে শুনেছি আমার ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে পুত্রবধূর মনোমালিন্যে হয়েছে। ওই ঘটনার জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পুত্রবধূ বিলকিস।

অপরদিকে, মঙ্গলবার সকাল ৯টার দিকে গৌরনদীর ভুরঘাটা গ্রামে পানিতে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই হয়।

নিহতরা হলেন, ভুরঘাটা গ্রামের কাওসার হাওলাদারের ছেলে সামিউল হাওলাদার ও আগৈলঝাড়া উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মাদ মৃধা।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মায়ের সাথে ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে মোহাম্মদ মৃধা। মঙ্গলবার সকালে মামাতো ভাই সামিউলের সাথে খেলা করছিল সে। পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশে ডোবায় পড়ে যায় দুই শিশু। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে পরিবারের লোকেরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে পৃথক দুটি ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এর মধ্যে নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুই শিশুর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অপরদিকে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা জানিয়েছেন, বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মৃত সুমি আক্তার (২৪) স্থানীয় বাসিন্দা রুবেলের স্ত্রী। তবে সে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

অন্যদিকে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের স্বাধীন বাজার এলাকায় সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয়রা রামবাবুর মাছের ঘেরের পাশের একটি বাড়ির বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

মৃতের শ্বশুর আলী আকবর রাঢ়ী জানান, তার সৌদি প্রবাসী ছেলে তানজিলের সাথে এক যুগ আগে মাদারীপুরের বাসিন্দা সীমা আক্তারের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে ১০ বছরের একটি ছেলে এবং ৩ বছর বয়সি এক মেয়ে সন্তান রয়েছে। অসুস্থ শ্বশুর-শাশুড়িসহ সন্তানদের নিয়ে সীমা আলিমাবাদে থাকেন।

স্থানীয়রা জানান, তানজিল প্রায় ৫ থেকে ৭ বছর আগে সৌদি আরবে পাড়ি জমায়। কিছুদিন আগে সীমা আক্তারও হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে প্রায় ৭ মাস অবস্থান করে দেশে ফেরেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফারুকুল ইসলাম। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X