মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:০১ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ঈদে পাওয়া সরকারি বরাদ্দের টাকার হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে বিতরণের জন্য সরকার ১০ লাখ টাকার মানবিক সহায়তা বরাদ্দ করেছিল। এই অর্থ সংসদ সদস্য বা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুস্থ জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। সেই বরাদ্দ ও বিতরণের হিসাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে নিজ আসনে বরাদ্দের এসব অর্থ বিতরণের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্ট্যাটাসে তিনি বরাদ্দ পাওয়া সুবিধাভোগীদের নামের তালিকা সংবলিত কিছু ছবিও যুক্ত করে দেন।

স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেবিদ্বারের দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণে জন্য যে দশ লাল টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

তিনি জানান, দেবিদ্বার উপজেলা ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৪ ওয়ার্ডে এই অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়। ব্যক্তিগত তথ্য নিরাপত্তার জন্য এনআইডি ও মোবাইল নম্বর ঢেকে দেওয়া হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যে কোনো তথ্য উন্মুক্তযোগ্য।

কুমিল্লা-৪ আসনের এমপি আরও জানান, এই বরাদ্দ কার্যক্রমের আওতায় তালিকায় অন্তর্ভুক্ত ১০০০ ব্যক্তিকে নগদ ১০০০ টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া একই তালিকার অবশিষ্ট ৫০০ জনকে ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এসব অর্থ ও সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি উল্লেখ করে হাসনাত জানান, প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেহেতু একইসঙ্গে লিস্ট করা হয়েছে সেজন্য পুরো লিস্টই উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X