মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তাহেরীর মাহফিলে নাম লেখালেন বিএনপির দুই নেতা

অ্যাডভোকেট আমিনুল ইসলাম (বামে) ও মিনহাজ উদ্দিন (ডানে)। ছবি : কালবেলা
অ্যাডভোকেট আমিনুল ইসলাম (বামে) ও মিনহাজ উদ্দিন (ডানে)। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে আবারও আলোচনার কেন্দ্রে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল। তবে এবার ভিন্ন মাত্রা যোগ হয়েছে বিএনপির দুই প্রভাবশালী নেতার অংশগ্রহণের খবরে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্নি ওয়াজ মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে থাকবেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। আর এ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রচারিত পোস্টারে বিএনপির দুই গুরুত্বপূর্ণ নেতার নাম দেখা যায়।

জানা গেছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হবিগঞ্জ জেলা বিএনপির নেতা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামের। অন্যদিকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য, মাধবপুর উপজেলা বিএনপির নেতা এবং কবি-লেখক মিনহাজ উদ্দিন কাসেদ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক অঙ্গনের দুই পরিচিত মুখের এই ধর্মীয় আয়োজনে সম্পৃক্ততার বিষয়টি ইতোমধ্যে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।

এর আগে মুরাদপুরে তাহেরীর একটি মাহফিলকে ঘিরে বিতর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত তা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। এমনকি একটি মাহফিল বন্ধের দাবিতে প্রশাসনের কাছে অভিযোগও গিয়েছিল। তবে প্রশাসনের তত্ত্বাবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান টিটো বলেন, ধর্মীয় আয়োজনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একত্র হওয়াই গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয়। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা দেয়।

মাহফিলের সভাপতি মিনহাজ উদ্দিন কাসেদ জানান, বিএনপি সবসময় সহনশীল ও জনমুখী রাজনীতিতে বিশ্বাসী। স্থানীয়ভাবে জনপ্রিয় বক্তা হওয়ায় তাহেরীর মাহফিলে যুক্ত হয়েছেন তিনি।

মাহফিলের পরিচালক মুফতি মোজাম্মিল হক মাসুমী বলেন, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা নাগরিকের অধিকার। দীর্ঘদিনের ধারাবাহিকতায় এই মাহফিল আয়োজন করা হচ্ছে এবং এতে বিভিন্ন অঙ্গনের মানুষের অংশগ্রহণ ইতিবাচক বার্তা দেবে। পুরোনো বিতর্ক এবং বর্তমান রাজনৈতিক অংশগ্রহণ— সব মিলিয়ে এবারের তাহেরীর মাহফিলকে অনেকেই ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X