মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:২১ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ : আরও একজনের মৃত্যু 

নিহত মুনছুর খাঁর বাড়িতে প্রতিবেশীরা। ছবি : কালবেলা
নিহত মুনছুর খাঁর বাড়িতে প্রতিবেশীরা। ছবি : কালবেলা

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনা নিহতের সংখ্যা দাঁড়াল দুজনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার গোলাগুলির এ ঘটনায় চায়না খাতুন নামে এক নারী নিহত হন।

নিহত মুনছুর খাঁ (৬০) সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।

সুজানগর থানার ওসি মো. ফইম উদ্দিন বলেন, বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মুনছুর খাঁ মারা গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। রোববার রাতে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। পরে সোমবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। এমন সময় রাজা গ্রুপের লোকজন লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুনছুর খাঁর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X