নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আটক। ছবি : কালবেলা
বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আটক। ছবি : কালবেলা

নাটোর সদরের হাশেমপুর এলাকায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মইন উদ্দিন সিয়ামকে আটক করেছে পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নিহত ওই ব্যক্তির নাম মহরম আলি (৫৫)। মইন উদ্দিন সিয়াম সম্পর্কে তার ছেলে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ মহরম আলির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তারা দেখতে পান, কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে গেছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহরম আলিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার পর বিভিন্ন তথ্য উপাত্ত অনুসন্ধান করে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে নিহতের ছেলে মইন উদ্দিন সিয়ামকে সন্দেহভাজন হিসেবে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বাবাকে হত্যার উদ্দেশ্যেই ছেলে ঢাকার কর্মক্ষেত্র থেকে ঈদের মধ্যে বাড়িতে আসে বলে জিজ্ঞাসাবাদে জানায় সিয়াম।

এ বিষয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X