ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক ১

ডেমরা থানা। ছবি : সংগৃহীত
ডেমরা থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরায় পারিবারিক কলহের জেরে বউ ও শাশুড়িকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করেছেন সোহাগ মিয়া নামের এক গার্মেন্টস কর্মী।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডেমরার বামইল এলাকার মাতব্বর গলির ফাতেমার বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

এ সময় সোহাগের এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্ত্রী মোরশেদা আক্তারের মাথা, গলা ও বুকে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে শাশুড়ি শাহিদা আক্তারকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায় সোহাগ। এ সময় ডাক-চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে সোহাগের স্ত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগীরা শেরপুরের ঝিনাইগাতী থানার বাতিয়া গ্রামের আব্দুস সালামের মেয়ে ও স্ত্রী।

দীর্ঘদিন ধরে স্বামী সোহাগ ও স্ত্রী মোরশেদা আক্তার উভয়ে উভয়কে পরকীয়ার সন্দেহে পারিবারিক কলহে জড়িয়েছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সোহাগ ও মোরশেদা দুজনই ডেমরার উর্মি গার্মেন্টসে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী ও শাশুড়ি শাহিদা আক্তারের ভাই মফিদুল ইসলাম আকাশ বলেন, বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী সোহাগ মিয়া তার স্ত্রীকে ধারালো চাকু দিয়ে কোপায়। এ সময় তার চিৎকার শুনে আমার বোন বাধা দিতে গেলে সোহাগ তাকেও এলোপাতাড়ি চাকু দিয়ে আঘাত করে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান কালবেলাকে বলেন, গার্মেন্টস কর্মী সোহাগ বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। বর্তমানে স্ত্রী মোরশেদার অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা উভয়ে উভয়কে সন্দেহ করত বলে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এদিকে সোহাগকে আটক করে থানায় আনা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X