ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সুলতানের

ধামরাইয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি : কালবেলা
ধামরাইয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুলতান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংজুড়ি এলাকার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, ঈদের ছুটি কাটিয়ে আজই তিনি কর্মস্থলে ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে কাওয়ালিপাড়া থেকে সিএনজিযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন সুলতান। অটোরিকশাটি বাটুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনে বসে থাকা সুলতান ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপটি হেফাজতে নেয়া সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X