গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ 

গ্রেপ্তারকৃত তিনজন। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত তিনজন। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী এলাকায় প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৫ মার্চ) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামান মন্ডল (৩০), মো. হাবিবুল্লাহ (২৪) ও তামিম খান (২০)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী প্রায় এক মাস আগে তার বাবার মিরপুর-১ এলাকার বাসায় বেড়াতে যান। সেখানে পাশের বাসার ভাড়াটিয়া তামিম খানের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে তামিম তাকে বড়দেওড়া শিংবাড়ী এলাকায় তার চাচা লিটনের ভাড়া বাসার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তামিমের চাচা তাদের বিয়ে দেওয়ার আশ্বাস দিলে তারা ওই কক্ষেই অবস্থান করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে মো. জামান মন্ডল (৩০) ও মো. হাবিবুল্লাহ (২৪) নামের দুই ব্যক্তি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর তামিম খানের সহায়তায় তিনজন মিলে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে এবং রাত ৪টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলা রুজুর পরপরই তদন্তকারী কর্মকর্তা স্থানীয় বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করেন।

টঙ্গী পশ্চিম থানার কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘কোনো অপরাধের ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করি। এ ঘটনাতেও অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আমার থানায় কোনো অপরাধই ছাড় দেওয়া হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X