ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

লাইসেন্স, ফিটনেস ছাড়া মিলবে না জ্বালানি তেল

পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত । ছবি : কালবেলা
পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত । ছবি : কালবেলা

ফেনী জেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে বৈধ রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সার্টিফিকেট এবং হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেলসহ কোনো মোটরযানকে পেট্রোল পাম্প বা জ্বালানি সরবরাহকারী পয়েন্ট থেকে তেল না দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) ফেনী জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। একই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পেট্রোল পাম্প মালিক সমিতির সভায় সকল পাম্প মালিকদের এই সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে অবহিত করা হয়েছে। ​

ফেনী জেলা প্রশাসন থেকে জারি করা পরিপত্রে উল্লেখ করা হয় যে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪(১) এবং ১৬(১) অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সনদ ছাড়া পাবলিক প্লেসে গাড়ি চালানো সম্পূর্ণ অবৈধ। ​আইনের ধারা ২৫(১) মোতাবেক, মেয়াদোত্তীর্ণ বা ফিটনেস সনদবিহীন মোটরযান চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। ​এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে ফেনী জেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট এবং এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ছাড়া কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ না করে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, সড়ক দুর্ঘটনা রোধ এবং আইনের বিধান প্রতিফলনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা নিয়ম মেনে সড়কে গাড়ি চালাবেন, তারা যথারীতি জ্বালানি তেল পাবেন। তাছাড়া পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকের মাধ্যমে তাদের এই নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

প্রশাসনের এই উদ্যোগের ফলে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করছেন সাধারণ জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X