বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ
স্বাধীনতা দিবস অনুষ্ঠানে

সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ

সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে পুলিশ ও উপজেলা প্রশাসনের সামনেই এ ঘটনা ঘটে। এতে ওহিদুজ্জামান নামে একজন আহত হয়েছেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু ও বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার, জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. ইসাহাক মিয়া, উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাউফল থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম বলেন, ‘মাঠের অনুষ্ঠানে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ভুল বোজা বুঝি হয়। প্রশাসনের হস্তক্ষেপে তা নিরশন করা হয়েছে। আমরা কোন পক্ষের অভিযোগ পাইনি।’

সহকারী কমিশনার ভূমি মো. সোহাগ মিলু বলেন, ‘দু’গ্রুপের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়। উভয়দলের উপস্থিত নেতা কর্মীদের সহযোগিতায় তা নিরসন হয়। এতে মাঠের অনুষ্ঠানের কোনো বিঘ্ন ঘটেনি। মাঠের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান যথাযথভাবে শেষে হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এই মুহূর্তে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান চলছে।

তবে এ ব্যাপারে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের কারো তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১০

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১১

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১২

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৩

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৪

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৫

গন্তব্য

১৬

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৭

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৮

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৯

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

২০
X