সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপশক্তি রুখতে হবে : টুকু

সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য একটি অপশক্তির উত্থান হয়েছে। অথচ বাংলাদেশ কোনো ধর্মীয় রাষ্ট্র হওয়ার জন্য স্বাধীন হয়নি। ধর্মের ভিত্তিতে হওয়া একটি রাষ্ট্রের (পাকিস্তান) সঙ্গে আমাদের হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব ছাড়াও ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রায় কোনো মিল ছিল না। শোষণের হাত থেকে মুক্তি এবং নিজস্ব অস্তিত্ব রক্ষার তাগিদেই আমরা স্বাধীন হয়েছি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আক্ষেপ করে বলেন, দুর্ভাগ্যজনক বিষয় হলো, আজ সেই অপশক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা মুক্তিযুদ্ধ নিয়ে সমালোচনা করে। যে মানচিত্র ও পতাকার নিচে দাঁড়িয়ে তারা শিক্ষিত হয়েছেন, আজ টেলিভিশনের টকশোতে বসে তারাই মুক্তিযুদ্ধের অস্তিত্ব ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি কিছু বড় বড় ব্যারিস্টারকেও মুক্তিযুদ্ধ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে দেখা যায়, যা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয়নি; বরং মানুষের আত্মার দাবি এবং নিজেদের অস্তিত্ব ও মাটির টানেই এ দেশের জন্ম। যারা এই সত্য নিয়ে বিতর্ক করে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশকে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের নিরন্তর ত্যাগের ফসল। কোনো প্রাপ্তির আশা না করেই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, কারণ যুদ্ধ সবসময় নিঃস্বার্থ হয়।

আওয়ামী লীগের সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ১৭ বছরে একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের একমাত্র সম্পদ হিসেবে দাবি করে একচ্ছত্র শাসন চালিয়েছে। অথচ এটি ছিল একটি ‘জনযুদ্ধ’।

তিনি বলেন, আমি নিজে ভাসানী ন্যাপের হয়ে যুদ্ধ করেছি। লাখো মানুষ দলমত নির্বিশেষে যুদ্ধ করেছে। কিন্তু আওয়ামী লীগ এর মালিকানা কুক্ষিগত করতে চেয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৭ মার্চ যখন চারদিকে হতাশা, তখন ট্রানজিস্টারে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষের মাঝে আশার সঞ্চার করেছিল। সেটিই ছিল আমাদের সাহসের কেন্দ্রবিন্দু।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X