মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধের জেরে বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর

জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিজিবি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিজিবি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিজিবি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বাঁশকান্দি গ্রামের বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরদের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বেও সংঘর্ষ ও একাধিক মামলা হয়েছে। বুধবার ওই মামলার আসামিরা মাদারীপুর আদালতে হাজিরা দিতে যান।

বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরের দাবি, প্রতিপক্ষের লোকজন আদালত থেকে হাজিরা দিয়ে ফিরেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তার মা মমতাজ বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

নাসিরউদ্দিন বলেন, আমি বিজিবি সদস্য হয়েও নিজের বাড়িতে নিরাপদ নই। আমরা প্রাণ বাঁচাতে ঘরের দরজা বন্ধ করে আত্মরক্ষা করেছি।

অন্যদিকে, আসামি পক্ষের রফিক শিকদার অভিযোগ অস্বীকার করে জানান, আদালত থেকে ফেরার পথে চরমুগরিয়া এলাকায় বাদীপক্ষের নুরুজ্জামান ও তার লোকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তাদের পক্ষের দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

নাসিরউদ্দিনদের বাড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, আমাদের ওপর হামলার খবর শুনে এলাকার ছোট ছোট ছেলে-মেয়েরা ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বলে শুনেছি।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্তাধীন এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১০

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১১

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১২

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৩

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৪

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৫

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৬

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৭

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৮

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৯

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

২০
X