গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা

বরিশাল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
বরিশাল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

রোগীর আর্থিক অবস্থা বিবেচনায় পরীক্ষায় টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ভুক্তভোগী চিকিৎসকের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মা প্যাথলজিতে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ডিপ্লোমা চিকিৎসক আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় ছয় মাস ধরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মা প্যাথলজিতে চিকিৎসা সেবা দিয়ে আসছি। বুধবার বিকেলে এক দরিদ্র পরিবারের অসুস্থ রোগী প্যাথলজিতে চিকিৎসা নিতে আসলে রোগীর রোগ নির্ণয়ের জন্য তিনটি টেস্ট দেওয়া হয়।

তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে টেস্টের খরচের ৪০ শতাংশ ছাড় দেওয়ার জন্য প্যাথলজি কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত সুপারিশ করি। টেস্টে টাকা কম নেওয়ার সুপারিশ করার জেরে প্যাথলজি মালিক মো. হান্নান সরদার আমার ওপর চড়াও হন। একপর্যায়ে আমার ওপর হামলা চালিয়ে জখম করে এবং আহত অবস্থায় তাকে একটি কক্ষে আটকে রেখে আমার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে স্বজনরা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে অভিযোগ অস্বীকার করে হান্নান সরদার বলেন, চিকিৎসক আরিফুল ইসলাম প্রথমে ৪০ শতাংশ ছাড় দেওয়ার পর আরও ৩০ শতাংশ ছাড় দাবি করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনিও আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X