মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
জলঢাকা প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল শিক্ষার্থীর মরদেহ

ধান ক্ষেত থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার । ছবি : কালবেলা
ধান ক্ষেত থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার । ছবি : কালবেলা

নীলফামারীর জলঢাকা উপজেলায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬)। সে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মমিনুর রহমান তার বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে জলঢাকা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

শনিবার সকালে কাঁঠালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হামিদুল মেম্বারের বাড়ির পাশের ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মমিনুর রহমান ওরফে মহাবীরের বলে শনাক্ত করেন।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়ে একটি হত্যা মামলা করা হবে। এ ঘটনায় হত্যার কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X