নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। ছবি : সংগৃহীত

নীলফামারী-৩ আসনের (জলঢাকা) সাবেক সংসদ সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে জলঢাকা থানাসহ ঢাকায় একাধিক মামলা চলছিল। পাভেল ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে ছিলেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, জুলাই আন্দোলনের ঘটনায় করা মামলায় পাভেলকে গ্রেপ্তারের জন্য ‘শ্যোন অ্যারেস্ট’ কার্যক্রম চলছিল। দীর্ঘদিন আত্মগোপনের পর গতকাল রাতে পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে জলঢাকা বাজারের পেট্রলপাম্পে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের সময় পাভেলসহ অন্যরা লাঠি, ছোরা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে হামলা চালান। এতে বাদী ইয়াছিন আলী গুরুতর আহত হন এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

মামলার অন্য হেভিওয়েট আসামিদের মধ্যে সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X