ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হাজিরা দিতে গিয়ে কারাগারে আ.লীগের ১০ নেতাকর্মী

খলিলুর রহমান খলিল, হারুনুর রশিদ হারুন। ছবি : কালবেলা
খলিলুর রহমান খলিল, হারুনুর রশিদ হারুন। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক মামলায় হাজিরা দিতে এসে কারাগারে যেতে হলো আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুব লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন রয়েছেন।

রোববার (২৯ মার্চ ) দুপুর ১২টায় জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করেন তারা। এ সময় আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তাদের জামিন না মন্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, ১৬ ডিসেম্বর ২০২৪ সালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। সে মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মী আসামি করা হয়।। এছাড়াও মামলায় ২০০/২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।

রোববার ১০জন আসামি জামিন চেয়ে জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাদের জামিন না মন্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুব লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন রয়েছেন।

জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক মামলায় হাজিরা দিতে এসে কারাগারে যেতে হলো আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুব লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন রয়েছেন।

এবিষয়ে আসামি পক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, আসামিগণ স্বেচ্ছায় জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X