চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বজ্রপাত। প্রতীকী ছবি
বজ্রপাত। প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে জমিতে কাজ শেষে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আবুল খায়ের (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার সোনাকাটিয়া গ্রামের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের ওই গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার দুপুরে কৃষিকাজ শেষ করে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান আবুল খায়ের। ওই সময় আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পুকুর ঘাটে অবস্থানকালে হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১০

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১১

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১২

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৩

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৪

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৫

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৬

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৭

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৮

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৯

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

২০
X