মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খামারে শ্রমিকের রক্তাক্ত লাশ, পরিবারের দাবি হত্যা

মতলব দক্ষিণ থানা। ছবি : সংগৃহীত
মতলব দক্ষিণ থানা। ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণে একটি গরুর খামার থেকে মনজিল শেখ (৫৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে খামারের অন্য এক শ্রমিক পলাতক রয়েছেন।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানিয়া বাড়ির একটি গরুর খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনজিল শেখ নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও এলাকার মৃত কালু শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনজিল শেখ গত চার বছর ধরে সেলিম প্রধানিয়ার গরুর খামারে কাজ করছিলেন। প্রায় দেড় বছর আগে ওই খামারে শ্রমিক হিসেবে যোগ দেন সাতক্ষীরা সদর উপজেলার আব্দুল জব্বারের ছেলে সাগর হোসেন (৩০)। কাজ চলাকালীন বিভিন্ন সময় তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হতো বলে জানিয়েছেন স্থানীয়রা। মনজিল শেখের মরদেহ উদ্ধারের পর থেকেই সাগর হোসেন পলাতক থাকায় তাকেই প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে।

খামার মালিকের ভাই মো. ইয়াকুব প্রধান জানান, সকালে খামারে গিয়ে শ্রমিকদের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ডাকাডাকি শুরু করেন। পরে ঘরের ভেতর চৌকির ওপর মনজিলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X