ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই বছরের সাজায় কারাগারে থেকেও প্রতিমাসে তোলেন বেতন-ভাতা

সাজাপ্রাপ্ত কর্মচারী রবি রায়। ছবি: সংগৃহীত
সাজাপ্রাপ্ত কর্মচারী রবি রায়। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট-বৈরচুনা ইউনিয়ন ভূমি অফিসের কর্মী (অফিস সহায়ক) রবি রায়। জেলা প্রশাসনের (রাজস্ব) অধীন এ কর্মী তিনটি পৃথক মামলায় ২ বছরের সাজা ভোগ করছেন। এক বছর ধরে কারাগারে থাকা সত্ত্বেও তুলছেন বেতন-ভাতা।

কারাগারে থেকেও বেতন তোলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সরকারি বিধি অনুযায়ী, কোনো সরকারি চাকরিজীবী ফৌজদারি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকলে তার চাকরি স্থগিত হওয়ার কথা। অথচ বাস্তবে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

অনুসন্ধানে জানা যায়, গত বছরের ২২ এপ্রিল ঠাকুরগাঁও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত পৃথক মামলায় তাকে ২ বছরের সাজা দেন। তিনি বর্তমানে কারাভোগ করছেন। কিন্তু বিস্ময়করভাবে তার বেতন-ভাতা বন্ধ হয়নি। প্রতি মাসেই তার নামে অর্থ উত্তোলন করা হচ্ছে।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী এমন হওয়ার কোনো সুযোগ নেই। যদি হয়ে থাকে, তবে তা গুরুতর অনিয়ম। এর পেছনে প্রভাব ও দুর্নীতির বিষয় জড়িত থাকতে পারে৷’

জাবরহাট-বৈরচুনা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী বলেন, ‘রবি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি৷’

এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ উপজলা ভূমি অফিসের কর্মকর্তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবির বলেন, ‘বিষয়টি সম্পর্ক আমরা অবগত। তিনি নিয়মিত বেতন-ভাতাদি ভোগ করছেন৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

মানবাধিকারকর্মী নুর আফতাবুল বলেন, ‘যারা নিয়মের কথা বলেন, তারা অনিয়ম করলে বিষয়গুলো কঠিন হয়ে দাঁড়ায়৷ এমন ঘটনা সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকে সামনে নিয়ে আসে। একজন দণ্ডিত কর্মচারী কীভাবে নিয়মিত বেতন পান, তা তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। না হলে জনপ্রশাসনের প্রতি মানুষের আস্থা কমে যাবে।’

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম ফেরদৌস বলেন, ‘বিষয়টি আমরা অবগত। দুই বছরের সাজাপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X