সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল মজুত করায় কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করায় কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করায় কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

সাতক্ষীরায় অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত এবং বিক্রির অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলায় একটি তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনাও ঘটেছে, যা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট অভিযানে পলাশপোল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন খোকনকে অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির দায়ে আটক করা হয়। পরে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সোমবার (৩০ মার্চ) ভোররাতে সাতক্ষীরা শহরে বিক্ষুব্ধ জনতা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে পুলিশে সোপর্দ করে। জানা যায়, মেঘনা গ্রুপের একজন ব্যক্তি ডিলার খুলনার ডিপো থেকে প্রায় সাত হাজার লিটার পেট্রোল নিয়ে দেবহাটা উপজেলার পারুলিয়ায় যাচ্ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দেবহাটা উপজেলার পারুলিয়ায় কোনো অনুমোদিত পেট্রোল পাম্প নেই। এ অবস্থায় ট্যাংকারটির গন্তব্য নিয়ে সন্দেহ তৈরি হলে জনতা সেটি জব্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ডিলার ব্যবসায়ী আব্দুল জলিল মেঘনা গ্রুপের একটি ডিলার পয়েন্টের চুক্তিপত্র দেখিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

১০

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১১

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১২

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৩

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৪

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৫

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৬

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৭

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৮

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০
X