মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সাংবাদিক পিটিয়ে সিন্ডিকেটের উল্টো দাপট

জুলফিকার আলী জিন্নাহ। ছবি: কালবেলা
জুলফিকার আলী জিন্নাহ। ছবি: কালবেলা

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে এনটিভির সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহকে পিটিয়ে অজ্ঞান করার ঘটনায় মূল আসামিদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগী জমিদাতাকেই থানায় আটকে রেখেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে সদর থানা পুলিশের এমন ভূমিকায় জেলাজুড়ে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

আহত সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ জানান, ‘গোল্ড টুটুল’-এর নেতৃত্বে হামলার পর পুলিশি হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়। ওসি মাসুদুর রহমান প্রথমে জমির মালিক মোকসুদার রশিদকে আমার জিম্মায় ছেড়ে দিলেও, থানা চত্বর থেকে বের হওয়ার সময় পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের নামে আটক করেন।'

সাংবাদিক জিন্নাহ অভিযোগ করে বলেন, মোকসুদার রশিদকে ‘ভারতীয় নাগরিক’ বলে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট থানায় দেখানো হয়েছে। মূলত ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ফোনকলে প্ররোচিত হয়ে ওসি তাকে আটকে রেখেছেন, যাতে মূল অপরাধী গোল্ড টুটুল ও মহিবুল্লাহদের আড়াল করা যায়।

এদিকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকরা থানায় গিয়ে বিষয়টি জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান রাজনৈতিক চাপের বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি ভারতীয় নাগরিক এমন অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে এই ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

উল্লেখ্য, সোমবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের নির্ধারিত ‘সিন্ডিকেট’-এর বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করায় এনটিভির সাংবাদিক জিন্নাহ ও জমির মালিক মোকসুদার রশিদের ওপর মহিবুল্লাহ ও গোল্ড টুটুলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন হামলা চালায়। বর্তমানে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X