সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফুয়েল কার্ড নিতে এসে প্রাণ গেল বৃদ্ধের

ফুয়েল কার্ড সংগ্রহের সময় অসুস্থ হয়ে পড়েন বখতিয়ার । ছবি : কালবেলা
ফুয়েল কার্ড সংগ্রহের সময় অসুস্থ হয়ে পড়েন বখতিয়ার । ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে বখতিয়ার (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত বখতিয়ার উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা। তিনি হাজী রফি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন ছিল। ওইদিন সকাল থেকে উপজেলা পরিষদের মাঠে মানুষের ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য, আগের দিন থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। মঙ্গলবার শেষ দিন হওয়ায় সকালে তাড়াতাড়ি কার্ড সংগ্রহ করতে মাঠে এসেছিলেন বখতিয়ার।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) বানী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , তিনি হার্টের রোগী ছিলেন। কার্ড সংগ্রহ করতে লাইনে দাঁড়ালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X