উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

কক্সবাজারে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল সংখ্যক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সামরিক বাহিনীর ব্যবহৃত পোশাক ও সরঞ্জামাদি উদ্ধার করে র‌্যাব।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টায় র‌্যাব-১৫ এর অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ফ. ম ফারুক জানান, সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৮/ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৪১ এলাকায় এক দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশে বিপুল অস্ত্র ও সরঞ্জাম মজুত করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি দল বর্ণিত এলাকায় সৈকত হোসেন বুলুর (৪০) বসত ঘরে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বুলু কৌশলে দরজা খোলা রেখে পালিয়ে যায়।

এ সময় তার শয়নকক্ষের ভিতর ছাদের সিলিং (বিশেষ কায়দায় তৈরি মাচা) থেকে রঙিন প্রিন্টের কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় ১টি দেশিয় তৈরি ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি পিস্তলের ম্যাগাজিন, ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ কম্বেট ইউনিফর্ম, ২১০টি সামরিক বাহিনীর টুপি সদৃশ কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস, ৯৮ জোড়া বিশেষ মোজা উদ্ধার করে।

সহকারী পরিচালক আ. ফ. ম ফারুক আরও জানান, পলাতক আসামি সৈকত হোসেন বুলুকে গ্রেপ্তারে র‌্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১০

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১১

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৩

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৪

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৫

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৬

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৭

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

২০
X