মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সোলেমান লেংটার মেলা বন্ধ ঘোষণা

মাইকিং করে লেংটার মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : কালবেলা
মাইকিং করে লেংটার মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর সাদুল্লাপুর ইউনিয়নে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হলো।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে এ ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। এ সময় তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের দ্রুত শান্তিপূর্ণভাবে মেলা এলাকা ত্যাগ করার আহ্বান জানান।

পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল বলেন, ১ এপ্রিল মাগরিবের পর থেকে মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। আপনারা দূর-দূরান্ত থেকে যারা এখানে এসেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করবেন।

এর আগে মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া, অশ্লীলতা ও নানা অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি জুয়ার ও মাদক ব্যবসায়ীদের হামলায় মাজারের খাদেম আহত হওয়ার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব ঘটনার প্রেক্ষিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং শেষ পর্যন্ত মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়। মেলা বন্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই প্রশাসনের এ সিদ্ধান্ত সময়োপযোগী। তবে ভবিষ্যতে এমন বড় আয়োজনের ক্ষেত্রে আগাম পরিকল্পনা ও কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X