হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত

১৬ ঘণ্টা পার হলেও উদ্ধার মাত্র ৩ বগি

লাইনচ্যুত বগি উদ্ধার চলমান। ছবি : কালবেলা
লাইনচ্যুত বগি উদ্ধার চলমান। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে মনতলা স্টেশনে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি বগিগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ে উদ্ধারকর্মী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করতে এসে এসব তথ্য দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান।

তিনি জানান, দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি )-এর মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ জানান, সকাল ১১টা পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারে কাজ চলছে। আর একটি বগি খাদে পড়ে আছে। বিকেলের দিকে উদ্ধার কাজ শেষ হতে পারে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধার কাজ দ্রুত করা হচ্ছে যাতে রেল যোগাযোগ চালু করা যায়। এখন পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। আশা করি বিকেলেের মধ্যে বাকি বগিগুলোও উদ্ধার করে রেলযোগাযোগ স্বাভাবিক করা হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার (১ এপ্রিল ) জ্বালানি তেল ভর্তি একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে রাজাপুর নামক স্থানে ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা। তারা যৌথভাবে লাইনচ্যুত বগিগুলো সরানো এবং রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১০

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১১

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১২

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৩

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৪

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৫

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৭

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৮

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৯

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X