মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয়ভাবে হবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম । ছবি : কালবেলা
বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম । ছবি : কালবেলা

দীর্ঘ বিরতির পর ময়মনসিংহের ত্রিশালে আবারও জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কবে সে অনুষ্ঠান হবে সে তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ।

শনিবার (৪ এপ্রিল) সকালে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জানা যায়,‘২০০৬ সালের পর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী আর আয়োজন করা হয়নি। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিষয়টি সামনে আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এবার পুনরায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার জাগিয়ে তুলতে হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। আমাদের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং অনেকাংশে কমে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে ত্রিশালে আসতেই হবে।’ পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে একটি সাংস্কৃতিক মডেল হিসেবে গড়ে তুলতে কর্মশালা আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম।

এ সময় বিভাগের একাধিক সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X