চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

তীব্র গরমে স্বস্তির খোঁজে। ছবি : কালবেলা
তীব্র গরমে স্বস্তির খোঁজে। ছবি : কালবেলা

আবহাওয়া অধিদপ্তর টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রচণ্ড রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। দুপুর ১২টায় ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

শুক্রবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। এদিন দুপুর ১২টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়ে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে এই অসহনীয় তাপমাত্রায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দুপুর ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদের তেজে ক্লান্ত হয়ে পড়ছে তারা।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, মাঝারি তাপপ্রবাহ চলছে এ অঞ্চলে। আগামী দুই দিন তাপমাত্রা আরও একটু বাড়বে। এরপর মেঘ ও বৃষ্টিপাতের দেখা মিললে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X