বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ঝাঁপিয়েও ছাত্রলীগ নেতার হাত থেকে রেহাই পেলেন না ছাত্রদল কর্মী

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

পটুয়াখালীর বাউফলে মো. মিলন সিকদার নামের এক ছাত্রদল কর্মীর ওপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে অলিপুরা বাজারের দক্ষিণ পাশে সিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রদল কর্মী মিলন সিকদারে বরিশাল বিএম কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।

বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান সরদার বলেন, শুক্রবার (০৩ এপ্রিল) মিলনের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আ. রহমান আমাকে গালাগাল দিয়ে মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় মিলন সিকদারকে সাক্ষী শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ করি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে ঘটনাস্থলে তদন্তে যায় বাউফল থানার এসআই মেহেদি হাসান। আর এতেই ক্ষুব্ধ হয়ে আ. রহমান, সিয়াম সিকদার, সানাউল সিকদারসহ ১০-১৫ জন বাড়ি থেকে বাজারের দিকে যাওয়ার সময় মিলনের গতিরোধ করে হামলা চালায়। পিটিয়ে আহত করে মিলনকে। একপর্যায়ে মিলন পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়লেও রেহাই মেলেনি। ইটপাটকেল নিক্ষেপ করা হয় সেখানেও। একপর্যায়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১০

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১১

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১২

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৪

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৫

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৬

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৭

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৮

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৯

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

২০
X