বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মিড ডে মিলে’ অনিয়মের অভিযোগ

বাহুবলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় । ছবি : কালবেলা
বাহুবলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় । ছবি : কালবেলা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু হওয়া মিড ডে মিল কর্মসূচিতে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত দিনে ডিম ও রুটি সরবরাহের কথা থাকলেও উপজেলার অর্ধেকের বেশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কিছুই পায়নি।

শনিবার (৪ এপ্রিল) বাহুবল উপজেলার ১০৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেদ্ধ ডিম ও রুটি দেওয়ার কথা ছিল। বাস্তবে দেখা গেছে, প্রধান সড়কের পাশের কয়েকটি বিদ্যালয়ে শুধু ডিম দিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। বেশিরভাগ বিদ্যালয়ে রুটি দেওয়া হয়নি, এমনকি অনেক শিক্ষার্থী ডিমও পায়নি।

মিড ডে মিল কর্মসূচিতে দুধ ও বিস্কুট দেওয়ার কথা থাকলেও তা কোন বিদ্যালয়ই পায়নি। রুটি চোখে দেখেনি অনেক স্কুলের শিক্ষার্থীরা।

অভিযোগ রয়েছে, সপ্তাহে একদিনের এই মিড ডে মিল কর্মসূচিতে অনেক সময় বিস্কুট দিয়ে দায়িত্ব শেষ করা হয়।

এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তারা বলেছেন, সরকারের ভালো উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের সময় দুর্বল তদারকির কারণে ভেস্তে যাচ্ছে।

লাকুড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্বল মিয়া বলেন, শিক্ষার্থীরা দুই মাস আগে পেয়েছে শুধু বিস্কুট। এ ছাড়া তাদের ভাগ্যে আর কিছু জোটেনি।

বড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, আজ শুধু একটি করে ডিম দিয়েছে। তাও ভাঙা ও নষ্ট ডিম।

গোলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, তাদের শিক্ষার্থীদের ভাগ্য নেই মিড ডে মিলের কিছুই। তাদের নামে বরাদ্দ থাকলেও তারা কিছুই পায়নি।

বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেনা আক্তার বলেন, আজ একজন এসে শুধু ডিম দিয়ে গেছে।

এ বিষয়ে বাহুবল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমি বর্তমানে সিলেটে আছি। ডিম-রুটি পাওয়ার কথা, কেন পায়নি সে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্বল রায় বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এমন বড় ধরনের অনিয়মের পরও প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় ক্ষোভ বাড়ছে জনমনে। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

১০

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১১

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১২

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৩

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৬

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৯

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

২০
X