মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পেট্রলবাহী লরিতে আগুন

তেলবাহী লরিতে আগুন। ছবি : কালবেলা
তেলবাহী লরিতে আগুন। ছবি : কালবেলা

বরিশালের গৌরনদীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তেলের পাম্পে আংশিক ক্ষতিগ্রস্ত হলেও তেলের লরি, একটি মাহেন্দ্র এবং দুটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে গৌরনদী উপজেলা সদরের সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে স্থানীয়দের দাবি, লরি চালকের সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পেট্রলপাম্পটি। এ কারণে হতাহতের ঘটনাও ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের একটি লরি পেট্রল নিয়ে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আসে। এ সময় লরি থেকে পেট্রল খালাস করার সময় ওপরের অংশে আকস্মিক আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পাম্পের সামনের অংশ ও পাম্পে তেলের জন্য অপেক্ষমান একটি মাহেন্দ্র ও দুটি মোটরসাইকেল ভস্মীভূত হয়।

এ সময় লরিচালক মো. আলমগীর হোসেন জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত লরিটি চালিয়ে পাম্পের বাইরে সড়কের ওপরে নিয়ে রাখে। এ সময় গাড়িটিতে সম্পূর্ণভাবে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের গৌরনদী স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, পেট্রল আনলোড করার সময় স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X